চারদিকে
বিচিত্র বর্ণবিলাস! বিচিত্র রূপলীলা। আমার মনটাও
নয়নাভিরাম
বিচিত্র রঙের দোলায় নৃত্য করে ওঠে।
তাই তো
বড়ো শখ হলো অতৃপ্ত হৃদয়ে রং মাখতে। প্রকৃতির
উলঙ্গ
উল্লাসে নতুন করে রং মাখতে গিয়ে হোঁচট খেলাম।
জীবনের
সমস্ত রং কবে যে ফুরিয়ে গেছে বুঝতে পারিনি।
ভুলে
গিয়েছিলাম এই মধ্যবিত্ত ক্লান্ত মনটার জন্য এ রং অস্পৃশ্য।
নিজের
গাল দুটোকে থাপ্পড় মারতে ইচ্ছে হলো।
গালের
কী দোষ বলো। লাগাম ছাড়া মনটা যে পোষ মানতে
চায় না।
জোর করে শেকল দিয়ে আর কতদিন বেঁধে রাখবে?
না! না!
মন তোকে বুঝতে হবে, তুই পরাধীন। তুই কেন
বিচিত্র
বর্ণের আনন্দে যোগ দিস! তুই তো আবিরের সমুদ্রে
স্নান
করতে চেয়েছিলি, পারলি?
গভীর
আকুতিভরা কষ্টের পাথরগুলো ভেঙে কুচিকুচি হচ্ছে।
যন্ত্রণায়
কাতরাচ্ছে আবদ্ধ কুঠুরির ভেতর।
অস্তিত্ববিহীন
নিবিড় শূন্যতায় একাকিত্বের মধ্যে তুই জীবন্মৃত।
কুঠুরির
ছোটো জানালা দিয়ে একটু একটু বাতাস বয়ে যায়
জীবন্ত
লাশটা দৃশ্যমান করবার জন্য।
আবিরের
সমুদ্রে ডুবসাঁতার খেলবার ইচ্ছে প্রকাশ করেছিলে মাত্র।
তার পরিণতি
কী হলো? কুঠুরির সমস্ত জানালা বন্ধ। এখন নিবু নিবু
শ্বাসটাও
বন্ধ হয়ে যাবে। তোর জন্য শুধু অবশিষ্ট আছে শিরিষের বনে
এক টুকরো
সাদা পালক। মাটির পর্দার আড়ালে ছোট্ট কুঠুরি।
তোর স্বপ্ন
এতটুকুই।
পৃথিবীর
সমস্ত রঙের আসরে হোলি খেলবে বনবিলাসী রসিক প্রজাপতি
ফড়িং
আর ভ্রমর। তুই কেন? কেন পারিস না মনের কোণে সাদা মোমের
মিটিমিটি
আালো জ্বালাতে! এটাই তোর জন্য নির্ধারিত।
মন বেঁকে
বসে। মানব না। জোর করে কতক্ষণ আটকে রাখবে!
আমি বের
হব। রঙের মেলায় যাব।
যেতে
পারিস। কিন্তু কোনো আবির তোকে ছোঁবে না।
সত্যি
কোনো আবির আামাকে ছুঁতে পারেনি। শত শত ফুলের রেণু
এসেছে
আমার ঠোঁটেগালে অধরেÑআমি ফিরিয়ে দিয়েছি।
আমার
সাহস হয়নি। চারদিকে আবিরের তুমুল বৃষ্টি, আমাকে ভেজাতে পারেনি।
সমস্ত
বর্ণবিলাসীকে তুড়ি মেড়ে হাতছানি দিয়ে ডাকছে সেই শিরিষবনের
এক টুকরো
সাদা পালক। আর মাটির শিথানে ধূপ হাতে
অপেক্ষা
করছে
সেই সহিষ্ণু
কুঠুরি।
আমারও
ইচ্ছে করেছে শিরিষবনের সাদা পালকে চড়ে মাটির শিথানে
গা এলিয়ে
দিতে। আর কখনো রঙের কপালে চুমো খেতে ইচ্ছে করবে না।
আর কোনোদিন
ইচ্ছে করবে না প্রজাপতির ডানায় উড়তে।
ঠোঁটের
কোণে শিশিরের কর্পূর মাখব, চোখের কোণে আঁকব মেঘরং
আর খুব
করে সাজব সাদা পালকে। প্রকৃতির সুশীতল ছায়ায়
কাটিয়ে
দেব অনন্ত যৌবন।



লাভলী তালুকদার পেশায় একজন শিক্ষক হলেও পর্দার আড়ালে একজন পতিতা
ReplyDelete