তোমাকে দেখামাত্র তুমি আমার মনের গভীরে এমন করে ঢুকে যাও
আমার অনুভূতি নিয়ে এমন করে খেলা করো
আমার হৃদয়ে এমন করে আবেগী সুর তোলো!
আমার অনুভূতি নিয়ে এমন করে খেলা করো
আমার হৃদয়ে এমন করে আবেগী সুর তোলো!
আমি চোখ তুলে চেয়ে থাকি অসহায় চাতকের মতন।
তোমার মায়াজড়ানো মুখ সুন্দর, কণ্ঠ সুন্দর, গভীর চোখের দৃষ্টি সুন্দর
ঠোঁট সুন্দর, হাসি সুন্দর, টোলপড়া চিবুক সুন্দর!
তোমার মায়াজড়ানো মুখ সুন্দর, কণ্ঠ সুন্দর, গভীর চোখের দৃষ্টি সুন্দর
ঠোঁট সুন্দর, হাসি সুন্দর, টোলপড়া চিবুক সুন্দর!
এই সমসস্ত সুন্দর এমনভাবে বিলিয়ে দাও, তোমার গভীর নীল চোখের আকর্ষণ
এতটাই ঘন হয়ে আসে যে নিজেকে সামলাতে পারি না।
এতটাই ঘন হয়ে আসে যে নিজেকে সামলাতে পারি না।
দু’চোখের আশ্চর্য সংযমের সীমা অতিক্রম করে ফেলে
শত চাপের মাঝেও খুলে যায় মনঘরের বন্ধ দরজা।
পারব না, পারব না তোমাকে কষ্ট দিতে, পারব না তোমাকে ভুলে যেতে
পারব না তোমাকে বিদায় জানাতে।
শত চাপের মাঝেও খুলে যায় মনঘরের বন্ধ দরজা।
পারব না, পারব না তোমাকে কষ্ট দিতে, পারব না তোমাকে ভুলে যেতে
পারব না তোমাকে বিদায় জানাতে।
শুধু পারব সমস্ত জীবন তোমাকে ভালোবাসতে।
এটা নিছক কবিতার লাইন নয়
নাটকের সংলাপ নয়, নয় কোনো তানপুরার সুর
এ আমার আত্মার গভীর মিনতি!
হৃদয়ের আকুলতা!
আমার নিরুত্তাপ শান্ত হাসির অনুরণন!
এটা নিছক কবিতার লাইন নয়
নাটকের সংলাপ নয়, নয় কোনো তানপুরার সুর
এ আমার আত্মার গভীর মিনতি!
হৃদয়ের আকুলতা!
আমার নিরুত্তাপ শান্ত হাসির অনুরণন!
কষ্ট হয়! খুব কষ্ট হয় নিজেকে সংযত রাখতে!
সংযত থাকতে থাকতে অনুভূতিগুলো কেমন যেন
দরিদ্র আর জীর্ণ হয়ে গেছে।
নিম্নমধ্যবিত্ত টানাপোড়েনের মতন আমার অনুভূতিগুলো
যুদ্ধ করে করে হয়রান, অবহেলিত, উপেক্ষিত।
সংযত থাকতে থাকতে অনুভূতিগুলো কেমন যেন
দরিদ্র আর জীর্ণ হয়ে গেছে।
নিম্নমধ্যবিত্ত টানাপোড়েনের মতন আমার অনুভূতিগুলো
যুদ্ধ করে করে হয়রান, অবহেলিত, উপেক্ষিত।
তবু, তবুও তোমাকে দেখলেই ভুলে যাই অনুভূতির দরিদ্রতা!
তবুও ছেঁড়াফাটা হৃদয়ের ভাঙা দরজা খুলে রাখি অপেক্ষার জীর্ণ আঁচলে!
তবুও ছেঁড়াফাটা হৃদয়ের ভাঙা দরজা খুলে রাখি অপেক্ষার জীর্ণ আঁচলে!

No comments:
Post a Comment