ভালোবাসার ছলে সৃষ্টির উল্লাসে
ফুটেছে দুটো টকটকে রঙিন ফুল
এ যে রক্তনাভির মূল।
মর্ত্যরে বুকে কর্তৃত্ব নিয়ে
মহাহুলুস্থুল!
রক্তভেদে না হলেও লিঙ্গভেদে শুরু
স্বর্গ বণ্টনে তার দৃষ্টান্ত পুরু।
এক লিঙ্গে কাড়াকাড়ি চার সতিনের দাবি
মর্ত্যে শুধু সেবাদাসী নারী।
মর্ত্যশাসক পুরুষ যদিও
স্বর্গশাসক পুরুষ
নয় তো কী?
লিঙ্গভেদে আবদ্ধ
মর্ত্যকারাগারে নারী।
স্বর্গের ঘরেও শুধু ছলচাতুরী।
মর্ত্যে যদিও সতিন সংখ্যা চার
স্বর্গের ঘরে চল্লিশ পার।
তবে স্বর্গে গিয়েও চুলোচুলি
লিঙ্গভেদে নারী?



No comments:
Post a Comment