তোমার
জন্য কবিতার শরীর জুড়ে
হরেকরকম
উপহার,
উন্মুক্ত
ঠোঁটে বিহঙ্গের মতো
লুফে
নাও।
একেকটা
শব্দ তোমাকে নিয়ে যাবে
অমৃতের
দেশে।
কোথাও
শুনতে পাবে
ঝিল্লিমুখর
সন্ধ্যায় শ্যামাপোকার ডাক
কোথাও
তিমির নিশিথে
সলিল
মাঝে-
মন-পবনের
হাওয়ায়
অপেক্ষারত
নন্দন বনমধু।
রুপালি
নাও ভাসিয়ে
গভীর
যামে নওজোয়ান সেজে
শক্ত
করে ধরো ভালোবাসার হাল।
কোথাও
বাঁশির কপোত সুর
বেদনা
ভারী করে দুঃখ যামিনি।
তুমি
বুকের সন্নিকটে ঘন হয়ে বসে
অস্পষ্ট
সৌরভের ছোঁয়া
ছড়িয়ে
দিলে মাটির শরীর জুড়ে
শীতল
হয়ে এল বিধ্বংসী লাবণ্যময় ঢেউ।
শুভ্র
নেকাবে মোড়ানো
উষ্ণ
ঠোঁটের শেষ ছোঁয়া
শবযাত্রীর
মিছিলে মিছিলে।



No comments:
Post a Comment