পরনে
তার স্বচ্ছ নীল শাড়ি
কানে
চাঁপাকলি
শিউলির
মালা গলায় জড়িয়ে
হারিয়ে
যায় প্রেয়সীর কল্পনায়।
শাওনের
পড়ন্ত বিকেলে
লাবণ্য
মোড়ানো স্বর্ণালি বাঁশির
সুর ছড়ানো
মায়াভরা মেঠোপথে
নূপুরপরা
রাঙা পায়ে হেঁটে যায়
স্নিগ্ধ
যুবতী।
কখনো
শরতের মায়াবী সন্ধ্যায়
কাশবনের
পাশ দিয়ে
বয়ে চলা
ঝিনাই নদীর বুকে
ভেসে
বেড়ায় পালতোলা নৌকায়।
ভাদরের
ভরা জলে ফুটন্ত শাপলা
শালুকের
প্রাণখোলা হাসিতে
সমস্ত
মাঠ ফেটে পড়ে উজ্জ্বলতায়।
শাওনের
মধ্যরাতে পূর্ণচাঁদের তলায়
ছুটে
চলে লাগামহীন ঘোড়া।
কচিভোরে
আড়মোড়া ভেঙে
জেগে
ওঠে নবীন যুবতি।
শিউলির
কার্পেট বিছানো পথে
স্নিগ্ধ
গন্ধ ছড়ানো রথে চেপে
মালা
গাঁথে নির্জনতায়।
সূর্যের
কড়া চাহনিতে
হঠাৎ
থমকে যায়
কংক্রিটের
জঙ্গল।
খসে পড়ে
বাউলের একতারা
আকাশের
নীলিমায় স্বর্ণযুবার গিটারে
বেজে
ওঠে ক্রোধান্বিত তেজি সুর।
সুরের
মূর্ছনায় স্নিগ্ধ যুবতী
উন্মুখ
পাখির মতন
রুক্ষ
চোখ তুলে চেয়ে থাকে
একপশলা
বৃষ্টির জন্য।


No comments:
Post a Comment