কলঙ্কিত
করছে যারা
তারাই
দিচ্ছে অপবাদ,
জীবন
দিয়েই শুধরে দিলাম
তাদের
শত অপরাধ।
যিনি
প্রতিনিধি, তিনি অপরাধী
কার বিচার
করবে শুনি!
বিচারকের
কাঠগড়ায় দেখতে হবে
নোংরামির
সব প্রতিচ্ছবি!
সকল লোকে
বলবে- ছি ছি!
এমন নষ্ট
মেয়ে তুমি!
তাই তো
জীবন দিয়েই করে গেলাম
নীরব
প্রতিবাদ।



No comments:
Post a Comment