তোমার
উত্তপ্ত হৃদয়ে
একটি
ভালোবাসার চারাগাছ রোপণ করে
বলেছিলাম-
তুমি
তো আমাকে কিছুই দিলে না!
মানুষ
অন্তরের গভীরে বৃষ্টিফোঁটার
মতোই
অপেক্ষমাণ।
পৃথিবীর
সর্ববিষয়ের চেয়েও
তখনকার
যন্ত্রণার ভেতরে
বৃষ্টিফোঁটার
মতোই অপেক্ষায়
বিবর্ণ
হয়েছি।
পৃথিবীর
দীর্ঘ পথ বেয়ে বেয়ে
গভীর
চাকাটি ঘুরে যায় বারবার।
অপেক্ষা
ছুঁয়েছে মেঘ
বিরাট
প্রান্তরে জেগে আছে
ধু-ধু
শূন্যতা!
সায়াহ্নের
অন্ধকারে চারপাশে
তবু ওড়ে
ধূলিকণা।
অপেক্ষার
করুণ অঙ্গুুলি
বাউলের
একতারায়
আজও উন্মুখ
পাখির মতো
চোখ তুলে
চেয়ে থাকি।



হায়রে মানুষ খারাপ কখনো ভাল হয়না
ReplyDelete