শরীরের
ভাঁজে ভাঁজে কবিতার উন্মাদ আন্দোলনে
কাঁপন
ধরে হৃদয়ের পরতে পরতে
যেখানে
গোপন গভীর মৌনঘর
যেখানে
বিষণ্ণতার ছায়া পড়েছে
ঠিক সেইখানটায়।
সেই মোহিনী
রাতে
উদোম
নক্ষত্রতলে দুরন্ত দুর্বার বালিয়াড়িতে
বসে শরীরী
সংলাপে মেতেছিল মানবযুগল
আর ক্ষণবিচ্ছুরিত
রুপালি আলোয়
উদ্ভাসিত
তাদের মুখখানি বিষণ্ণ সুন্দর!
মধ্যরাতে
নিস্তব্ধ উপত্যকায়
মুখোমুখি
নক্ষত্র আর মাটির যৌবনবিলাসী
গল্পের
উর্ণনাভ জাল।
গল্পের
মাঝে কখন যে
নিবিড়
আশ্লেষে জিভের ডগা ছুঁইয়ে দেয়
তার অচুম্বিত
হৃদয়ে
কখন যে
নীহারিকা আঁচড় কাটে
কড়ে আঙুলে।
নক্ষত্রের
উৎসর্গীকৃত জীবনে
রোপিত
হলো স্বর্গীয় স্বপ্নবীজ
রচিত
হলো ইহলৌকিক স্বপ্নবিলাস
পরজীবনের
দুরন্ত উল্লাস
গভীর
গোপন উচ্চারণ
ভালোবাসার
শুদ্ধতম অঙ্গীকার।



No comments:
Post a Comment