নারীর
কারণেই জগৎ সৃষ্টি
নারীকেই
পেতে হয় ধিক্কার
ভন্ড
এ সমাজের সারা গায়ে গন্ধ
এ সমাজ
নষ্ট।
রামকে
ভালোবেসে
সীতাকেই
যেতে হয় বসবাসে
পুরুষের
হৃদয়ে কালিমার গন্ধ
নষ্ট!
এ সমাজ নষ্ট!
তালাকটা
দিয়ে ফের স্ত্রীকেই বিবাহ
নারীকেই
যেতে হয় হিল্লায়।
তিনটি
শব্দ অপব্যবহার করে কীট,
নারীকেই
পেতে হয় কষ্ট
নষ্ট!
এ সমাজ নষ্ট!
যার নাভিকুন্ডলী
থেকে সৃষ্টি তোমার
ছেদ করো
সেই নাভির বোঁটা
অত্যাচার
আর লাঞ্ছনায়
নারীকেই
করো অবমাননা।
পুরুষের
নীতি ভ্রষ্ট
নষ্ট!
এ সমাজ নষ্ট!
২১.২.১৮



No comments:
Post a Comment