লাল খামে
মোড়ানো চিঠি এসেছে! চিঠি! রাধাচূড়ার!
হাসছ
যে? জমাটবাঁধা অধর ফুটো করে
টপটপ
ঝরছে আনন্দের বৃষ্টি। এতক্ষণে দু’গালে আদরের
টুসকি
মেরে সোনালু যোগ দেয় সাথে।
আজ তো
হাসির বৃষ্টিতে বান ডাকবে।
সোনালু-
কেন ডাকবে না, বলো! ১২ মাস। একটা বছর
এই চিঠির
অপেক্ষায় ছিলাম আমি।
আহা বেচারি!
রাধাচূড়া! কতদিন সিঁদুর পরোনি!
চুড়ো
করে খোঁপাও বাঁধোনি। পা দুটো পানসে, আলতা পরোনি।
আর চোখ
দুটো, অঞ্জন আঁকোনি কতদিন।
যাও বাছা।
আজ যে সাজবে হাজার ফুলের লালিমায়।
শত ফুলের
পরাগে ঠোঁট আঁকবে। তোমার কপালে পড়বে
সূর্যের
প্রথম চুম্বন ।
কৃষ্ণচূড়া,
তুমি আসবে বলে ৩৬৫ দিন, ১২টা মাস ধরে
অপেক্ষার
তসবি জপেছি। চেয়ে দেখো, চারদিকে বরণডালা।
শাঁখ
বাজছে, উলু দিচ্ছে, প্রকৃতি রাজ ফুলে ফুলে
বিছিয়ে
রেখেছে শয্যা।



লাভলী তালুকদার পেশায় একজন শিক্ষক লেখক আর পর্দার আড়ালে হচ্ছে একজন মুখোশধারী পতিতা
ReplyDeleteহায়রে নির্লজ্জ বেহায়া প্রানি
ReplyDelete